২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শেখ মহিউদ্দিন আর নেই

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও ’দৈনিক নিউনেশন’ পত্রিকার বিশেষ সংবাদদাতা শেখ মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য শেখ মহিউদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ এক শোক বাণীতে ক্লাবের সদস্য শেখ মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।