খুলনায় বোমা হামলায় ৩জন আহত
খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের ছোঁড়া বোমায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।
আহতরা হল- ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান আকরাম হোসেনের ভাই সৌদি প্রবাসী আবুল হোসেন (৫০), তার চাচাত ভাই কবির ও গাড়ির চালক আলমগীর।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা রাত ৮টা ৪০ মিনিটের দিকে শিরোমনিস্থ বাসভবনে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে চারটি বোমা ছোঁড়ে।
এর মধ্যে তিনটি বোমা গাড়ির বাইরে ও একটি গাড়ির ভিতরে বিস্ফোরিত হলে তারা আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেনের ওপর সন্ত্রাসীরা বোমা হামলা চালায়।
