২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের জন্ম বার্ষিকী মঙ্গলবার

চারণ সাংবাদিক প্রয়াত মোনাজাতউদ্দিনের ৬১তম জন্মবার্ষিকী মঙ্গলবার পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

দিবসটি সামনে রেখে ‘চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি সংসদ’ সোমবার মোনাজাতউদ্দিন পুরস্কার ২০০৫ এর ঘোষণা দিয়েছে।

এবারে পুরস্কারটি পাচ্ছেন, দৈনিক প্রথম আলোর ঝালকাঠী প্রতিনিধি, সম্প্রতি দৈনিক যায়যায়দিনে সহ-সম্পাদক হিসেবে যোগদানকারী আমিন আল রশিদ।

তিন সদস্যবিশিষ্ট জুরি বোর্ড বিজয়ী নির্বাচন করেন। বোর্ডের সদস্যরা হলেন- দৈনিক সংবাদের সম্পাদক বজলুর রহমান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান খ. আলী আর রাজী।

পুরস্কারের মান নগদ ২৫ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র আগামী ২৯ ডিসেম্বর মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।