আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচীর মধ্যে ছিলো র্যালী, আলোচনা-সভা এবং সেমিনার।
১৯৯৭ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ২৬ জুনকে আন্তর্জাতিক নির্যাতন দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ এ ঘোষণার সমর্থনে ভোট প্রদান করে। বাংলাদেশ ১৯৯৮ সালের ৫ অক্টোবর জাতিসংঘ ঘোষিত ওই কনভেনশন অনুসমর্থন করে।
