নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল আকবর আর নেই
নৌ পরিবহন মন্ত্রী লে. কর্ণেল (অব.) আকবর হোসেন বীর প্রতীক রোববার হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্না...রাজেউন) করেছেন।
নৌ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টায় তিনি বুকে ব্যথা অনুভব করলে তার পরিবারের সদস্যরা তাকে গুলশানের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর শুনে মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীরা গুলশানের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভীড় জমান।
