২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে রোববার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দমকল বাহিনী সূত্র জানায়, গার্মেন্টস ফ্যাক্টরির দোতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মূহুর্তের মধ্যে তা ফ্যাক্টরির দোতলা এবং নিচতলায় ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গাজীপুর, তেজগাঁও এবং ভালুকার পাঁচটি অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, এ অগ্নিকাণ্ডে প্রায় ৯ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।