২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

লালমনিরহাট সদর ও হাতিবান্ধা উপজেলায় শনিবার বিকেলে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত: তিনজন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 07:12 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহতরা হল- লালমনিরহাট সদর উপজেলার ভাটিবাড়ী বটতল গ্রামের ইউসুফ আলী (৪৫) ও হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গুড্ডিমারি গ্রামের সাবের হোসেন (৫০)।

ব্রজ্রপাতে আহত তিনজন হল- গুড্ডিমারি গ্রামের জামাল ও রাশেদ এবং বটতল গ্রামের সাবিনা।