২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের মালবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর বিভাগে শনিবার দুপুরে শিপিং করপোরেশনের মালবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2006, 03:34 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নৌ বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বেলা ১২ টার দিকে এ অগ্নি দুর্ঘটনার আগেই ওই জাহাজের ৪৭ জন ক্রুকে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলা হয়। ফলে এখনো কেউ হতাহত না হওয়ার সম্ভাবনা বেশী।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় জাহাজটি সমুদ্র বন্দরের বহিঃনোঙ্গর বিভাগের চ্যানেল -- সি'তে নোঙ্গর করা ছিল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড ও নৌ বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু এরই মধ্যে জাহাজটিতে ফাটল দেখা দেওয়ায় এটি ক্রমেই ডুবে যাচ্ছে।

শিপিং করপোরেশন ১৯৮৭ সালে এটি কেনে। কার্গো জাহাজটির মালামাল ধারণ ক্ষমতা ১৪ হাজার ৫৪১ টন।