২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের কাছে ১ -- ০ গোলে হেরে বিশ্বকাপ আসর থেকে সৌদি আরবের বিদায়; দ্বিতীয় রাউন্ডে ইউক্রেন

জার্মানির গেলসেনকারশেনে বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের পঞ্চম ম্যাচে স্পেন সৌদি আরবকে ১ -- ০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2006, 10:33 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

অপরদিকে গ্র“পের শেষ ম্যাচে সকলকে চমকে দিয়ে নবাগত ইউক্রেন ১ -- ০ গোলে তিউনিশিয়াকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

খেলার ৩৬ মিনিটে একমাত্র  গোলের দেখা পায় স্পেন। সৌদি আরবের বিপদসীমানায় একটি আক্রমণ থেকে ফ্রি কিক আদায় করে স্প্যানিশ স্ট্রাইকাররা। মিডফিল্ডার জোসে এ্যান্টোনিও’র নিখুঁত ফ্রি কিকটি দর্শণীয় এক হেডের মাধ্যমে সৌদি আরবের জালে ঢুকিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার গাটিয়াররেজ জুয়ানিটো।

পিছিয়ে পড়ে সমতায় ফিরতে সৌদি আরব স্পেনের দ্বিতীয় সারির দলের বিপদসীমানায় বেশ কয়েকটি দূর্বল আক্রমণ চালায়। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় সেগুলো সুফল বয়ে আনতে পারেনি, ফলে দুটি হার ও একটি ড্র নিয়েই এবারের বিশ্বকাপ অভিযান শেষ করতে হলো সৌদি আরবের।

অপরদিকে বার্লিনে ‘এইচ’ গ্রুপের অপর নবাগত দল ইউক্রেন ১ -- ০ গোলে তিউনিশিয়াকে হারিয়ে দিয়ে গ্রুপ রানার আপ হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। দ্বিতীয় নবাগত দল হিসেবে ইউক্রেন নক আউট পর্বে খেলার এই বিষ্ময়কর যোগ্যতা অর্জন করলো।

প্রথমার্ধের খেলায় গোল করার বেশ কয়েকটি চমৎকার সুযোগ পায়  ইউক্রেন। কিন্তু তিউনিশিয়ার রক্ষণভাগে তেমন কোনো ফাটল ধরাতে পারেনি ইউক্রেনিয় স্ট্রাইকাররা। প্রথমার্ধের শেষ মুহূর্তে তিউনিশিয়ার ফরোয়ার্ড জায়েদ জাজিরি খেলার দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে । ফলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টাই ১০ জন নিয়ে খেলা চালিয়ে যায় তিউনিশিয়া।

ইউক্রেনের জয়সূচক গোলটি আসে পেনাল্টি থেকে। খেলার ৭০ মিনিটে তিউনিশিয়ার ডিফেন্ডার করিম হাজুই পেনাল্টি বক্সের মধ্যে ইউক্রেনের ফরোয়ার্ড সেভচেঙ্কোকে ফাউল করলে ইউক্রেনের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন প্যারাগুয়ের রেফারী কার্লোস আমারিল্লা। আর এই পেনাল্টি থেকে গোল করে দলের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করতে মোটেই ভুল করেননি ইউক্রেনের সেরা স্ট্রাইকার সেভচেঙ্কো।

স্পেন তাদের নক আউট পর্বের প্রথম খেলায় ‘জি’ গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে। আর ইউক্রেন মুখোমুখি হবে ‘জি’ গ্র“পের চ্যাম্পিয়ন দলের।