২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার খেলার সময় মুন্সীগঞ্জে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুতের দুটি অফিস ভাংচুর

বিদ্যুৎ না থাকায় মুন্সিগঞ্জে আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে বিক্ষুব্ধ জনতা শহরের মাঠপাড়া ও লৌহজংয়ের মাওয়া পল্ল¬ী বিদ্যুৎ অফিস ভাংচুর করেছে। আর্জেন্টিনা ও হল্যান্ডের খেলা চলাকালে বুধবার রাত সোয়া ১টা থেকে বিদ্যুৎ চলে যাওয়ায় জনতা এই ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

লৌহজং উপজেলার মাওয়া বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ভেতরে ঢুকে সংরক্ষিত বৈদ্যুতিক মিটারও লণ্ডভণ্ড করে। এ ঘটনায় মুন্সীগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতি লৌহজং থানায় একটি অভিযোগ দাখিল করে। এছাড়া জেলার আরো কয়েকটি স্থানেও খেলা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে লোকজন ক্ষোভ প্রকাশ করে।