বাগেরহাটে জিপিএ ৫ পেয়েছে ১০৪ জন; সরকারি বালক বিদ্যালয় যশোর বোর্ডে পঞ্চম
বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পঞ্চম সেরা স্কুলের কৃতিত্ব অর্জন করেছে।
এ স্কুল থেকে এবার ২৫ জন জিপি- এ ৫ পেয়েছে। স্কুলের পাশের হার ৯৮ দশমিক ৬৭ ভাগ। বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমরান আলী বৃহস্পতিবার এসএসসি ফল প্রকাশের পর এ কথা জানান।
জেলা প্রশাসকের শিক্ষা কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এবার জেলার ১২টি কেন্দ্রের বিভিন্ন স্কুল থেকে মোট ১০২ জন পরিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এদের মধ্যে বাগেরহাট সদরের দুটি কেন্দ্রে ৫৪ জন, ফকিরহাটে ৩ জন, মোল্লাহাটে ১০ জন, চিতলমারীতে দুইজন, কচুয়ায় চারজন, রামপালের দুটি কেন্দ্রে ছয়জন, মোরেলগঞ্জের দুটি কেন্দ্রে সাতজন এবং মংলার দুটি কেন্দ্রে ১৬ জন জিপিএ ৫ পেয়েছে। শরণখোলা উপজেলা কেন্দ্রে কোনো স্কুল জিপিএ ৫ পায়নি।
