২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর বোর্ডে সেরা ১০ স্কুল

যশোর বোর্ড থেকে চারটি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এগুলো হলো পুলিশ লাইন সেকেন্ডারি স্কুল যশোর, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মিলিটারি কলেজিয়েট স্কুল ফুলতলা, খুলনা, শেখ আকিজউদ্দিন হাইস্কুল, ঝিকরগাছা, যশোর। এছাড়া বাগেরহাট গভ. সেকেন্ডারি স্কুলের ৯৮ দশমিক ৬৩ শতাংশ, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, খুলনার ৯৭ দশমিক ৯৪ শতাংশ,  রাইফেলস স্কুল যশোর ৯৭ দশমিক ৬৭ শতাংশ, দাউদ পাবলিক স্কুল যশোর ৯৭ দশমিক ৩৭ শতাংশ, গোপালপুর সেকেন্ডারি স্কুল মণিরামপুর, যশোর ৯৭ দশমিক ২২ শতাংশ ও কুষ্টিয়া জিলা স্কুল থেকে ৯৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।