২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন কফি আনান

আগামী মাসে জাতিসংঘের মহাসচিব কফি আনান জার্মানি সফরে আসছেন। আশা করা হচ্ছে, ৯ জুন বার্লিনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তিনি। জার্মান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

জার্মান সরকারের মুখপাত্র জানান, সাবেক পশ্চিম জার্মানির রাজধানী বনে ১১ জুলাই জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের উপস্থিতিতে ইউএন সেক্রেটারি জেনারেল কফি আনান জাতিসংঘের অফিস উদ্বোধন করার পরিকল্পনা করেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পরিকল্পনার মধ্যে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখারও কথা রয়েছে বলে মুখপাত্র জানান।

এদিকে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের অফিস কর্মকর্তরা বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচের দিন উপস্থিত থাকার বিষয়ে কফি আনানের আগ্রহের কথা নিশ্চিত করেছে।

৬৮ বছর বয়স্কো কফি আনানের মাতৃভূমি ঘানা বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্র“প থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য লড়াই করছে।