ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী রামপুর গ্রামে সোমবার শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই নিহত হয়েছে।
নিহতের নাম নুরুল হক (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্যালক আলমগীর হোসেন দুলাভাই নুরুল হকের কাছে টাকা ধার চায়। নুরুল হক অস্বীকৃতি জানালে আলমগীর তার একটি হালের গরু নিয়ে যায়। এ ঘটনার পর কাথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর নুরুল হককে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নুরুল হকের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
