২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় মহিলাসহ দু’জন নিহত

বগুড়ায় রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহতরা হল- রেজাউল ইসলাম (২৫) ও চায়না (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুরপাড়ার জনৈক আফসার আলীর ছেলে রেজাউল ইসলাম (২৫) রোববার সকাল সোয়া ৭টার দিকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া - নওগাঁ সড়ক পার হচ্ছিল। এ সময় আবাদপুকুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

অপর দুর্ঘটনায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের আজিবর রহমানের স্ত্রী চায়না (৩৫) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বেলা ১১টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।