২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৫ ডাকাত আটক

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে পাঁচজন ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

আটককৃতরা হচ্ছে--চরকাকঁড়া ইউনিয়নের মাহবুবুল হকের ছেলে আলাউদ্দিন (২৮), রামপুর ইউনিয়নের বেলালের ছেলে স্বপন (৩২), বাহারের ছেলে দুলাল (২০), জিয়াউল হকের ছেলে আবুল কালাম (১৮) ও বসুরহাট পৌরসভার করালিয়া গ্রামের সুজা মিয়ার ছেলে মাইনউদ্দিন (২৫)।

আটককৃত ডাকাতরা জিয়ানগর এলাকায় বৃহস্পতিবার রাতে রামদা, কিরিচ নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ধরা পড়ে।