২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের সাথে ০-- ৪ গোলে জয়লাভ করে স্পেনের বিশ্বকাপ অগ্রযাত্রা শুরু

জার্মানির স্টুটগার্টে বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের প্রথম ম্যাচে স্পেন নবাগত ইউক্রেনের বিরুদ্ধে ৪ -০ গোলের বিশাল ব্যবধানে জয়ী হয়ে তাদের বিশ্বকাপ অগ্রযাত্রা শুরু করেছে। স্পেনের পক্ষে ডেভিড ভাল্লা ২ টি, জ্যাবি এ্যালনজো ও ফার্নান্দো টোরেস ১টি করে গোল করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

প্রথম থেকেই মাঠে নিয়ন্ত্রণ রেখে খেলতে শুরু করে স্পেন। খেলার মাত্র ১৩ মিনিটে মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। স্পেনের পক্ষে কর্নার কিক থেকে পাওয়া বলটিকে নিপুন হেডের মাধ্যমে ইউক্রেনের জালে জড়িয়ে দেন বার্সেলোনার মিডফিল্ডার জ্যাবি এ্যালনজো।

প্রথম গোলের মাত্র ৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে শক্তিশালী স্পেন। ইউক্রেনের ডিফেন্ডার এ্যান্ড্রি রুসল বল বিপদমুক্ত করতে গিয়ে ফাউল করলে গোলের এই সুযোগটি তৈরি হয়। রুসলকে হলুদ কার্ড দেখিয়ে স্পেনের পক্ষে ফ্রি কিকের  নির্দেশ দেন রেফারি মাসিমো। স্পেনের ভ্যালেন্সিয়া’র ফরোয়ার্ড ডেভিড ভিল্লা তার অসাধারন ডিফ্লেক্টেড শটে ইউক্রেনিয় গোলরক্ষক ওলেকজান্দের শোভকোভস্কিকে পরাজিত করলে স্প্যানিশ সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

প্রথমার্ধের বাকী সময়টুকু ইউক্রেন কয়েকটি দূর্বল আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু স্পেনের শক্ত রক্ষণভাগে কোনো ফাটল ধরাতে পারেনি ইউক্রেনিয় স্ট্রাইকাররা। ফলে পুরো মাঠের নিয়ন্ত্রণ রেখেই প্রথমার্ধের খেলা শেষ করে স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো আক্রমণাত্মক হয়ে খেলা শুরু করে স্প্যানিশ দল। আর মাত্র তিন মিনিটের মাথায় অপ্রত্যাশিত ও বিতর্কিত একটি পেনাল্টির সুযোগও পেয়ে যায় তারা। ফরোয়ার্ড ফার্নান্ডো টোরেস একক প্রষ্টোয় বল কাটিয়ে ইউক্রেনের পেনাল্টি বক্সের মধ্যে প্রবেশ করলে ডিফেন্ডার ভ­াদিস্লাভ ভাসচাক তাকে ফাউল করেন। রেফারি মাসিমো সাথেসাথেই লাল কার্ড দেখিয়ে ভাসচাক’কে মাঠ থেকে বহিস্কার করে স্পেনের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। স্প্যানিশ ফরোয়ার্ড ডেভিড ভিল্লা’র পেনাল্টি শটটি ইউক্রেনের গোলরক্ষক  ওলেকজান্দের প্রায় ধরেই ফেলেছিলেন। কিন্তু ভিল্লা’র জোরালো শটের কাছে শেষপর্যন্ত পরাজিত হতে হয় তাকে।

খেলা শেষের ১০ মিনিট আগে স্পেনের ৪র্থ ও শেষ গোলটি করেন আরেক ফরোয়ার্ড ফার্নান্দো টোরেস।

রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রাউল হেড দিয়ে বলটি টোরেসের কাছে দিলে তিনি জোরালো শটে ইউক্রেনের গোলরক্ষক ওলেকজান্দের শোভকোভস্কিকে পরাজিত করেন।

বাকী সময়টুকু বল নিয়ন্ত্রণে রেখেই ডেভিড ভিল্লা’কে দিয়ে হ্যাট্রিক করানোর চেষ্টা করে স্প্যানিশ দল। কিন্তু আর কোনো গোলের দেখা পায়নি তারা।

খেলায় বাজেভাবে বল ট্যাকেল করার জন্য ইউক্রেনের দুই ডিফেন্ডার এ্যান্ড্রি রুসল ও ভ­াদিমির ইয়েজেরস্কি’কে হলুদ কার্ড দেখান সুইজারল্যান্ডের রেফারি মাসিমো বুসাক্কা।

বিজয়ী স্পেন ২০ জুন স্টুটগার্টে তাদের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়া’র মুখোমুখি হবে। ১৯ জুন হামবুর্গে ইউক্রেন মুখোমুখি হবে গ্র“পের অপর দল সৌদি আরবের।