২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুরশীদ জাহান হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, রাজনৈতিক নেতাদের শোক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকার গভীর শোক প্রখাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক শোক বার্তায় ব্যারিস্টার সরকার বলেন, নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হিসেবে খুরশীদ জাহান হক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার পক্ষে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন, গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস খুরশীদ জাহান হকের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু খুরশীদ জাহান হকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক বার্ধক্যজনিক কারণে বুধবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।