সুইজারল্যান্ডের সাথে গোলশূণ্য ড্র করে ফ্রান্সের বিশ্বকাপ যাত্রা শুরু
জার্মানির স্টুটগার্টে বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ৯৮’এর বিশ্বকাপ জয়ী ফ্রান্স গোলশূণ্য ড্র করেছে।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স আক্রমণাত্মক দল নিয়ে মাঠে নামলেও খেলার প্রথম ১০ মিনিট তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি । খেলার১২ মিনিটে জিদানের ফ্রি কিক থেকে একটি কর্নার পেলে প্রথম গোল দেবার সুযোগ পায় ফ্রান্স। কিন্তু মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা’র শটটি গোলবারের উপর দিয়ে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর সুইজারল্যান্ডের ট্রাংকুইলো বারনেটা’র দুরপাল্লার শটটি সহজেই নিজ আয়ত্তে নিয়ে নেন ফ্রান্সের গোলরক্ষক ফেবিয়ান বার্থেজ। ২১ মিনিটে ফ্রান্সের সেরা স্ট্রাইকার থিয়েরি অঁরি প্রতিপক্ষের গোলসীমানার ৬ গজের মধ্যে বল ফেললেও ফরোয়ার্ড সিলভিয়ান উইলটর্ড গোল করতে ব্যর্থ হন।
সুইজারল্যান্ডের পক্ষে গোলের সুবর্ণ সুযোগটি আসে খেলার ২৪ মিনিটে। মিডফিল্ডার ট্রাঙকুইলো’র ফ্রি কিকটি ডিফেন্ডার ফিলিপ্পি মাথা ছুঁয়ে লেগে ফ্রান্সের গোলবারে লেগে ফিরে আসে। আরেক সুইস ফরোয়ার্ড এ্যালেক্স ফ্রেই বলটিকে জালে ঢোকাতে ব্যর্থ হলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় সুইজারল্যান্ড।
জিদানের মাপা পাস থেকে ৩২ মিনিটের মাথায় মিডফিল্ডার ফ্রাংক রিবেরি গোল করতে ব্যর্থ হন। খেলার শেষ ১০ মিনিটে ফ্রান্সের স্ট্রাইকার থিয়েরি অঁরি ও রিবেরি বেশ কয়েকটি সুন্দর সুযোগ নষ্ট করলে প্রথমার্ধের খেলা গোলশূণ্য থেকে যায়।
জয়ের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকে উভয় দলই আত্রমণ পাল্টা আক্রমণে মাতিয়ে রাখে দর্শকদের। ৬৫ মিনিটের মাথায় সুইস বদলী ফরোয়ার্ড ড্যানিয়েল গোলের অপূর্ব সুযোগ পেলে দারুন উৎসাহের সঞ্চার হয় সুইস সমর্থকদের মধ্যে। কিন্তু ফ্রেঞ্চ গোলরক্ষক বার্থেজ কোনোক্রমে বলটি রক্ষা করেন। এরপর উভয় দলই কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূণ্য শেষ হয় খেলাটি।
খেলায় বাজেভাবে বল ট্যাকেল করার জন্য ফ্রান্সের ডিফেন্ডার এরিক আবিদাল, উইলি, মিডফিল্ডার জিনেদিনে জিদান, এবং সুইজারল্যান্ডের মিডফিল্ডার ট্রাংকুইলো বারনেটা, রিকার্ডো কাবানাস, ডিফেন্ডার ফিলিপ ডিজেন, লুডেভিক ম্যাগনিন ও ফরোয়ার্ড এ্যালেক্স’কে হলুদ কার্ড দেখান রাশিয়ার রেফারী ভ্যালেন্টিন ইভানভ।
বিজয়ী ফ্রান্স ১৯ জুন লিপজিগে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। একই দিনে ডর্টমুন্ডে সুইজারল্যান্ড মুখোমুখি হবে গ্র“পের অপর দল টোগো’র ।
