হাসিনা ও মশিউরের বক্তব্যের অসংসদীয় অংশ এক্সপাঞ্জ
সংসদে সোমবার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং বিএনপির সাংসদ মশিউর রহমানের দেওয়া বক্তব্যের অসংসদীয় অংশগুলো এক্সপাঞ্জ করা হয়েছে।
সংসদের মঙ্গলবার বৈঠক শুরু হলে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এ বিষয়ে সংসদকে জানান।
তিনি বলেন, সোমবার আমি কথা দিয়েছিলাম, পরীক্ষা--নিরীক্ষা করে অসংসদীয় বক্তব্যগুলো এক্সপাঞ্জ করবো। মঙ্গলবার আমি আমার সিদ্ধান্ত জানালাম।
