২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাগত ইউক্রেনের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত স্পেন

১৪ ই জুন জার্মানির লিপজিগে ইউরোপের শক্তিশালী দল স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে নবাগত ইউক্রেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 11:52 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

স্পেনের ফুটবল অবকাঠামো অত্যন্ত শক্তিশালী হলেও বিশ্বকাপ ফুটবল আসরে সব সময়ই স্প্যানিশদের ভাগ্যটা খারাপ। ১১ টি বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে খেললেও ১৯৫০ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাটাই স্প্যানিশদের সেরা অর্জন।

গত বিশ্বকাপ আসরে টানা সাতটি ম্যাচ জিতেও কোয়ার্টার--ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে দুঃখজনকভাবে হেরে যায় স্পেন।

রিয়াদ মাদ্রিদের অধিনায়ক রাউল গঞ্জালেসের নেতৃত্বে এবারের বিশ্বকাপ আসরে চমক দেখাতে স্পেন বদ্ধপরিকর।

অপরদিকে এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম নবাগত দল ইউক্রেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত এই ইউরোপীয় দেশটি বিশ্বকাপের বাছাই পর্বে তুরস্ক, ডেনমার্ক ও গ্রিসের মত শক্তিশালী দলকে পরাজিত করে চূড়ান্ত পর্বে খেলতে এসেছে।

বিশ্বসেরা স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কোর নেতৃত্বে দেশের বিভিন্ন ক্লাবে খেলা প্রতিশ্র“তিশীল ফুটবলারদের নিয়ে দল গড়েছেন ইউক্রেনের সাবেক স্ট্রাইকার এবং বর্তমান কোচ ওলেগ বোল্কাহিন।