২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ডিসি -- ১০ উড়োজাহাজ রোমে গ্রাউন্ডেড

বিমানের রোম ফ্লাইটের ডিসি -- ১০ উড়োজাহাজ যান্ত্রিক ত্র“টির কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বসে গেছে (গ্রাউন্ডেড)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:14 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বিমান সূত্র জানায়, রোববার ভোর সোয়া ৪ টার দিকে ঢাকা -- জেদ্দা -- রোম রুটের (বিজি ০৫৮) ফ্লাইটটি প্রায় আড়াইশ জন যাত্রী নিয়ে যাত্রা করে। এটি রোমে পৌঁছার পর এর একটি ইঞ্জিনে মারাতœক ত্র“টি ধরা পড়ে। ইঞ্জিনটি  বদল করা প্রযোজন হবে বলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য গ্রাউন্ডেড ঘোষণা করা হয়।

রোমে আটকা পড়া যাত্রীদের বিমানের ফিরতি লন্ডন ফ্লাইটে (বিজি ০০২) সোমবার ঢাকায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান প্রকৌশলীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোমে যাত্রা করেছেন।

এয়ারলাইন্সটিতে ২৫ থেকে ৩০ বছরের পুরোনো উড়োজাহাজ থাকায় প্রায়ই এগুলো বিকল হচ্ছে; বাড়ছে যাত্রী দুর্ভোগ।

তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে ওই গ্রাউন্ডেড উড়োজাহাজটিসহ পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ রয়েছে।