২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি’র সাত সন্তানের ডিএনএ পরীক্ষা বৃহস্পতিবার

বহুল আলোচিত পুলিশের এক সাবেক ডিআইজি’র ১৪ সন্তান রহস্যের কিনারা করতে ডিএনএ টেস্ট করার জন্য অবশেষে চার সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ বোর্ড আগামী ১৫ জুন সাবেক ডিআইজি’র ১৪ সন্তানের মধ্যে ১৯ মাস বয়সী সাতজনের ডিএনএ পরীক্ষা করবে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. আক্তারুজ্জামানকে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন প্যাথলজি বিভাগের প্রধান ডা. ফারুক আহমেদ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান ডা. শাহেদা আক্তার এবং ন্যাশনাল ফরেনসিক এন্ড ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান শরীফ আক্তারুজ্জামান।

ডিএনএ বা ডি-অক্সিরাইবো নিউক্লিয়িক এসিড পরীক্ষার মাধ্যমে কারো পিতা বা মাতার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।