২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বজ্রপাতে নিহত ১, আহত ২

শ্রীমঙ্গলে সোমবার দুপুরে বজ্রপাতে এক গৃহবধূ নিহত এবং অপর দুই মহিলা গুরুতর আহত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতের নাম রুইতন আক্তার (৪০)। সে লালবাগ আবাসিক এলাকার জনৈক আমরু মিয়ার স্ত্রী।

জানা গেছে, দুপুরে ঝড়ের সময় রুইতন আক্তারের বাড়ির ওপর বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া একই সময় ওই এলাকার অপর এক বাড়ির ওপর বজ্রপাত হলে ইয়ারুন্নেছা (৩৫) ও শাহানা আক্তার (৩০) নামের দুই মহিলা গুরুতর আহত হয়। আহতদের শ্রীমঙ্গল উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।