২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজে একদল ছাত্রের হামলা, অধ্যক্ষের ভবনসহ একাধিক কক্ষ ভাংচুর

বিএম কলেজের আবাসিক ছাত্ররা রোববার রাতে অধ্যক্ষের ভবনসহ একাধিক কক্ষ ভাংচুর করেছে। সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৯টায় কবি জীবনানন্দ হলের আবাসিক ছাত্ররা ১০দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এক পর্যায়ে মিছিলে বহিরাগত ক্যাডাররা যোগ দিয়ে ক্যাম্পাস, ক্যান্টিন, শিক্ষক ক্লাব, অডিটোরিয়াম এবং অধ্যক্ষের বাসভবনে হামলা চালায়।

অপর এক সূত্র জানায়, কলেজ কর্তৃপক্ষ ১০০ টাকার ভর্তি ফরম অবৈধভাবে ২০০ টাকা করে বিক্রি করে। এ টাকার একাংশ মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদ নেতারা দাবি করে।

এই অংশ না দেওয়া এবং কলেজ শিক্ষক পরিষদের প্রীতিভোজে ছাত্র সংসদকে দাওয়াত না দেওয়ায় তারা ওই হামলা চালায়।

এদিকে বিক্ষুদ্ধ ছাত্ররা রোববার আবাসন সমস্যাসহ ১০ দফা দাবি করলেও অধ্যক্ষ বলেছেন, তিনি এ বিষয়ে অবহিত নন। প্রায় ঘন্টাব্যাপী তাণ্ডবের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।