২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের হাইমচরে সন্ত্রাসীদের হামলায় ইউপি মেম্বারসহ আহত ১০

চাঁদপুর জেলার হাইমচর ইউনিয়নের চরকোড়ালিয়ায় মেঘনা নদীর কাছে রোববার রাতে সন্ত্রাসীদের হামলায় ইউপি মেম্বারসহ ১০জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আহতদের মধ্যে চরভৈরদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ও চরকোড়ালিয়ার মৎস্য আড়তদার আবদুল হক মোল্লা (৪০), আ: মান্না বেপারী (৪৫), আবদুল মালেক বাগ (৩৮) ও কালাম হাওলাদারকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বোগদাদিয়া লঞ্চযোগে ঢাকায় মাছ পাঠানোর আদান প্রদান শেষে চালানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রোববার রাতে জনৈক সিরাজ বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা, মোবাইল সেট, ট্রলার ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

পরে আশপাশের জেলেরা এসে তাদের উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।