২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার দৌলতপুর ও মহেশ্বরপাশা থেকে ২জনের লাশ উদ্ধার

খুলনা মহানগরীর দৌলতপুর ও মহেশ্বরপাশা থেকে সোমবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতরা হলো- দাকোপ উপজেলার নালিয়ান গ্রামের বনদস্যু বেল্লাল মোড়ল (৩০) ও মহেশ্বরপাশা সাহেবপাড়ার জোবায়ের আহমেদ বিপ্লব (২৬)।

পুলিশ সূত্র জানায়, সকালে দৌতপুর থানাধীন আড়ংঘাটা বাইপাস সড়কের পাশ থেকে বনদস্যু বেল্লাল মোড়লের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত বেল্লালের মাথায়, বুকে ও কাঁধে গুলির চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে একই দিনে নগরীর মহেশ্বরপাশা সিএমডি গোডাউনের ভিতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় একটি পেয়ারা গাছ থেকে জোবায়ের আহমেদের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।