পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
পাবনায় গত ২৪ ঘন্টায় প্রচন্ড ভ্যাপসা গরমে দু’জনের মৃত্যু হয়েছে এবং অর্ধ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল সূত্র সোমবার এ কথা জানায়।
মৃতরা হচ্ছে--সদর উপজেলার হামিচাপুর গ্রামের তোফা মণ্ডল (৬২) ও দাসপাড়া গ্রামের আজগর বেপারী (৬৮)।
হাসপাতাল সূত্র জানায়, অর্ধ শতাধিক মানুষ গরমে অসুস্থ হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
