২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে বুলুর উপর নির্যাতনের বিষয়ে হাইকোর্টের রুল জারি

বৈশাখী টিভি চ্যানেলের পরিচালক এমএনএইচ বুলুকে পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করায় নির্যাতনকারীদের উপর কেন সরকারি কোন ব্যবস্থা নেওয়া হয় নাই সেই মর্মে হাইকোর্ট রোববার সরকারকে কারণ দর্শানোর জন্যে একটি রুল-নিশি জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর দায়েরকৃত রিট আবেদনের শুনানির পর আদালত এ রুল জারি করেন। এছাড়া হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ বুলুকে ক্ষতিপূরণ প্রদানের জন্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে কেন নির্দেশ দেওয়া হবে না সে ব্যাপারে সরকারকে কারণ দর্শানোর জন্যে বলেন।  

এমএনএইচ বুলুর উপর নির্যাতন করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, ঢাকা মেট্রো পলিটন পুলিশের কমিশনার (ডিএমপি), গুলশান ও মতিঝিল থানার অফিসার্চ-ইন-চার্জ এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তাদের দায়ি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আদালতে মামলাটি পরিচালনা করছেন এইচআরপিবির সভাপতি অ্যাড. মঞ্জিল মুর্শিদ।