২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গার্মেন্টস কর্মী খুন

কেরানীগঞ্জে শনিবার ভোররাতে সহকর্মীদের হাতে এক যুবক গার্মেন্টস কর্মী খুন হয়েছে। নিহত আবুল হাশেম (১৩) মাদারীপুর জেলার শিবচর থানার শিকদারকান্দী গ্রামের আব্দুল জব্বারের পুত্র ঈসমাইল ফকিরের ছেলে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পুলিশ জানায়, তার সহকর্মী শ্রীনগর উপজেলার হাছারগাঁও এলাকার নাসির মোল্লার ছেলে আজিম (১৯) কর্মস্থল কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজারের ওসমান গনি গার্মেন্টসের প্রদর্শণী কেন্দ্রে তাকে হত্যা করে।

আজিম পূর্বশত্র“তার জের ধরে তাদের কাজে ব্যাবহৃত কাঁচি দিয়ে হাশেমের গলা ও বুকে উপর্যুপরি আঘাত করলে হাশেম মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে আজিম রাত দুইটার দিকে হাশেমের লাশ কালীগঞ্জ বাজারের রাস্তায় ফেলে দেয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং আজিমকে গ্রেপ্তার করে।

হত্যার ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।