২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পটুয়াখালিতে রেকর্ড পরিমান বৃষ্টি

মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সকাল থেকে রাজধানীসহ সারাদেশে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

আবহাওয়া অফিস জানায়, এ ধরণের বৃষ্টিপাত দেশের কোথাও কোথাও আরো দু’তিন দিন অব্যাহত থাকবে। পটুয়াখলিতে রেকর্ড পরিমান বৃষ্টি হয়।

বিডিনিউজ’র পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলায় প্রবল বর্ষণে শনিবার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পটুয়াখালিতে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ৩০ নটিকেল মাইল বেগে বয়ে যাওয়া দমকা হাওয়ায় অসংখ্য কাঁচা ঘর -- বাড়ি বিধ্বস্ত হয় এবং বেশকিছু গাছপালা ভেঙে পড়ে। প্রবল বর্ষণে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। সেই সাথে বিকল হয়ে পড়েছে শহরের শত শত টেলিফোন। জেলার নিুাঞ্চল ও হাজার হাজার একর আউশ ও ইরি ধানের ক্ষেত তলিয়ে গেছে।

সাগর ও মোহনার নদ -- নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং সাগর উত্তাল থাকায় কুয়াকাটা, মহিপুর, রাঙাবালী এবং মৌডুবীসহ সাগর উপকূলে শত শত মাছ ধরার ট্রলার নিরাপদ  নোঙ্গর করে আছে।