হাইকোর্টের নির্দেশ অমান্য করে সরকার গণগ্রেফতার চালাচ্ছে: মানবাধিকার সংগঠনসমূহ
মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো শুক্রবার অভিযোগ করেছে যে বিরোধী দলগুলোর ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে সরকার হাইকোর্টের নির্দেশ অমান্য করে অবৈধ ও অসাংবিধানিকভাবে গণগ্রেপ্তার চালাচ্ছে।
তারা বলেন, এ অভিযান মানবাধিকার ও মৌলিক অধিকার পরিপন্থী।
বিভিন্ন সূত্র জানিয়েছে আইন প্রয়োগকারী বাহিনীগুলোর হাতে ১ জন থেকে শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪ হাজার লোক গ্রেফতার হয়েছে।
তারা বলেন, অনেক নিরাপরাধ লোক এ অভিযানের শিকার হচ্ছে এবং রাজধানীর পুলিশ স্টেশনগুলো এখন আটককৃতদের দিয়ে ঠাসাঠাসি হয়ে আছে।
মানবাধিকার সংগঠনগুলো অবশ্য বলেছে ১ থেকে ৯ জুন পর্যন্ত ২৬০০ নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি হ্যান্ড আউটে শুক্রবার জানানো হয়েছে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টায় পুলিশ ঢাকা নগরীর বিভিন্ন এলাকা থেকে ২৬১ জনকে গ্রেফতার করেছে।
বাংলাদেশ বার কাউন্সিলের মানবাধিকার ও আইনি সহায়তা কমিটির চেয়ারম্যান জেডআই খান পান্না বলেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী গণগ্রেফতার চালাচ্ছে এবং গনহারে এই গ্রেফতারের প্রতিবাদে আগামী সপ্তাহে তারা হাইকোর্টের শরনাপন্ন হবো।
তিনি জানান, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র ইতোমধ্যেই জরিমানা দিয়ে পুলিশ হেফাজত থেকে গ্রেফতারকৃত ১৫৮ জন নিরাপরাধ ব্যক্তিকে ছাড়িয়ে এনেছে।
এর আগে আইন ও সালিশ কেন্দ্র ৪ জুন স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।
বিরোধী দলের কর্মী ও সাধারণ নাগরিকদের গণগ্রেপ্তারের উপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৫ ফেব্র“য়ারি অ্যাডভোকেট জেড আই খান পান্নার জনস্বার্থে দায়েরকৃত এক রিট আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞাটি আরোপ করে।
