সেনবাগে সড়ক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত, আহত ১১
নোয়াখালীর সেনাবাগ উপজেলার চৌমুহনী--ফেনী সড়কের অচিন ফকিরের মাজারের সামনে শুক্রবার সকালে শ্রমিকবাহী একটি ট্রাক উল্টে চালকসহ চার শ্রমিক নিহত ও ১১জন আহত হয়েছে।
নিহতরা হলো- আবদুল মতিন (৩৮), আবুল হাশেম (১৮), ফারুক (২৫) ও অজ্ঞাত ট্রাক চালক।
সেনবাগ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী শ্রমিক বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এবং দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক চালকসহ চারজন শ্রমিক নিহত হয়।
এছাড়া ১১জন শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, সেনবাগ ও দাগনভূঁইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
