২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ৬৯,৭৪০ কোটি টাকার নির্বাচনী বাজেট প্রস্তাব পেশ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে বড় আকারের ৬৯ হাজার ৭ শ’ ৪০ কোটি টাকার ২০০৬--০৭ অর্থ বছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

অর্থমন্ত্রী তার বাজেট পরিকল্পনায় ১৭  শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন। যদিও সদ্য সমাপ্ত অর্থবছরের সরকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।

কর প্রশাসন সংস্কার, কর ফাঁকি রোধ এবং সরাসরি করের আওতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো প্রচেষ্টার কথা বলে সাধারণ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব বাজেট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার ৮শ’ ১৮ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্ধ রাখা হয়েছে ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে অউন্নয়ন মূলধন ব্যয়ের পরিমান ২ হাজার ৯শ কোটি টাকা।

মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার ৫ শ’৪১ কোটি টাকা, যার মধ্যে করের ৪২ হাজার কোটি টাকা এবং কর বহির্ভূত আয়ের পরিমান ৯ হাজার ৬শ’২৬ কোটি টাকা। ফলে এবারের বাজেটে বৈদেশিক ও আভ্যন্তরীন ঘাটতির পরিমান থাকছে ১৭ হাজার ১শ’ ৯৯ কোটি টাকা।