২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ৬৫০০ বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক

রাজশাহীর পবা থানার হরিপুর থেকে বৃহস্পতিবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা সাড়ে ছয় হাজার বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে বিডিআরের একটি দল হরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় বাসিন্দা নজরুলের বাড়ি থেকে ট্রাকে তোলার সময় সাড়ে ছয় হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাকটি আটক করা হয়। ঢাকায় পাঠানোর জন্য ফেন্সিডিলের চালানটি ট্রাকে তোলা হচ্ছিলো বলে সূত্র জানায়। বিডিআারের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসময় পালিয়ে যায়।

পরে বিডিআর ট্রাকসহ ফেন্সিডিল রাজশাহী সদর দপ্তরে নিয়ে যায়।