২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ জন উদ্ধার, ১ পাচারকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বড়কুঠি ঘাট দিয়ে বৃহস্পতিবার ভারতে পাচারকালে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্বার এবং এক পাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পাচারকারী ও উদ্ধারকৃতদের সকলের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন স্থানে। এদের মধ্যে ৩ জন নারী, ৪ জন শিশু এবং ১৩ জন পূরুষ রয়েছে।

বিডিআর জানায়, রাজশাহী মহানগরীর বড়কুঠি ঘাট দিয়ে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নৌকাযোগে এদেরকে পাচারের চেষ্টা করা হয়। এসময় বিডিআর’র একটি টহল দল তাদের উদ্ধার করে।

উদ্ধারকৃতদের তথ্য অনুযায়ী বিডিআর এসময় ঘাটে অবস্থানকারী নৌকা থেকে পাচারকারী নজরুল ইসলামকে আটক করে। সে নড়াইলের কালিয়া থানার হাচলা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।

বিডিআর’র সিও লেঃ কর্ণেল ফেরদৌস জানান, উদ্ধারকৃত ও আটক পাচারকারীকে থানায় সোপর্দ করা হয়েছে।