সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৪০
ঢাকা--টাঙ্গাইল মহাসড়কের সাভার এলাকায় বৃহস্পতিবার একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯০ বছরের বৃদ্ধাসহ কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
নিহত পাঁচজনের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলো- ট্রাক চালক পরশ মিয়া (৪০) এবং সোনা বানু (৯০)।
দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পর দীর্ঘসময় সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয় যার ফলে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চিতইপাড়া নামক এলাকায় দুপুর ১টার দিকে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও মাটি ভর্তি একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
