জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি নিহত
জয়পুরহাট সদরের এসপি অফিসের মোড়ে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি নিহত হয়েছেন। নিহতের নাম বেলু চৌধুরী। তার বাড়ি শহরের ইরাক নগরে।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে বেলু গুরুতর আহত হন।
তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান।
স্থানীয় মটর শ্রমিক ইউনিয়ন তার মৃত্যুতে শোক পালনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জয়পুরহাটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।
