মুন্সীগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, ৫ ডাকাত গ্রেফতার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পালেরগাঁও গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ী বুধবার ভোরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন।
নিহতের নাম নজরুল মাদবর (৪৪)। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে নিজ বাড়িতে ডাকাতের ছুরিকাঘাতে নজরুল গুরুতর আহত হলে তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায়, নিহতের বড় ভাই কাসেম মাদবর (৬০) ও ভাবী আয়সা বেগমও (৪৫) আহত হন।
এ পর্যন্ত, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
