২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত কক্ষে হৃদরোগে আক্রান্ত বুলু, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর পরিচালক এমএইচ বুলু মঙ্গলবার বিকেলে আদালত কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পুলিশ তাকে বিকেল ৫টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নতুন করে রিমান্ডের আবেদন জানানোর জন্যে হাজির করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বুলুর ছোট ভাই তোফাজ্জল হোসেন চঞ্চল বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

বুলুর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশি হেফাজতে নির্যাতনের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিক চিকিৎসা না দেওয়ায় তারা বিএসএমএমইউ’র চিকিৎসকদেরও সমালোচনা করেন।

তাদের অভিযোগ, তাকে প্রায় ঘন্টা খানেক হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়।

সাবেক স্ত্রী হোসনে আরা নাজনীনের ৩১ মে দায়ের করা একটি মামলায় পুলিশ বুলুকে গ্রেপ্তার করে।

নাজনীন নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধারা ১১, খ) মামলা করেন।

এর আগে ৩০ মে বৈশাখী টেলিভিশন নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে হত্যার হুমকির অভিযোগে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে বুলু একটি মামলা করেন।