২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বাগেরহাট - মাওয়া মহাসড়কের চাঁদের হাট নামক স্থানে মঙ্গলবার দুপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে তারিকুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

রাস্তা পার হওয়ার সময় মাদারীপুর থেকে খুলনাগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। সে চাঁদের হাট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, নিহত তারিকুল মোল্লাহাটের দ্বিগঙ্গা গ্রামের বিডিআর সদস্য তৈয়ব আলীর ছেলে। ফকিরহাটে চাচার বাড়ি থেকে টেম্পোযোগে বাড়ি ফেরার পথে চাঁদের হাট স্ট্যাণ্ডে নেমে তারিকুল রাস্তা পার হতে গেলে বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহতের চাচা শেখ সাদী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।