২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলের দায়ে ভোলায় অধ্যক্ষসহ ৩ শিক্ষক ও ৫ শিক্ষার্থীকে বহিস্কার করে পুলিশে সোর্পদ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী

গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন মঙ্গলবার ভোলার তজুমুদ্দিন ডিগ্রী কলেজ অধ্যক্ষের বাসভবনে অভিযান চালিয়ে অবৈধ প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করার পর অধ্যক্ষসহ তিন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীকে পুলিশে সোপদ করেছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সূত্র জানায়, এইচএসসি পরীক্ষায় তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে তজুমুদ্দিন ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের সিট পড়ে। পরীক্ষার্থীদের মধ্যে কলেজের অধ্যক্ষ অলফায়ুর রহমানের ছেলে কায়সার রিজভী রয়েছে। প্রতিদিন পরীক্ষা শুরুর পর অধ্যক্ষ অবৈধভাবে প্রশ্নপত্র ও উত্তরপত্র বাসায় নিয়ে গিয়ে উত্তর লিখে তা ছেলের উত্তরপত্রের সাথে সংযুক্ত করে দিতেন। এ বিষয়ে গোপন সংবাদ পেয়ে শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন মঙ্গলবার আকস্মিকভাবে ওই মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শণ করে অভিযোগের প্রমান পান। এসময় তিনি অধ্যক্ষের বাসভবন থেকে অবৈধ প্রশ্নপত্র ও উত্তরপত্র উদ্ধার করেন।

প্রতিমন্ত্রী নকলের দায়ে তজুমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জাকির হোসেন, সাচিবিক বিদ্যা ও অফিস ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মো. আহসান উল্লাহ, গ্রন্থাগারিক আমিরুল ইসলাম এবং পরীক্ষার্থী কায়সার রিজভী, সুরেশ চন্দ্র তালুকদার, দিনেশ চক্রবর্তী, মোঃ রাসেল ও মো. বেলালকে বহিস্কার করে থানায় সোপর্দ করেন।