আমেরিকার নাগরিক সার্ভিসের অফিস সময় পরিবর্তন
মার্কিন দূতাবাস প্রশাসনিক কারণে ঢাকায় আমেরিকান নাগরিক সার্ভিসের অফিস সময়সূচি শুধুমাত্র ৮ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ১১.৩০ মি: করেছে।
আমেরিকান নাগরিক সার্ভিসের প্রতিদিনের অফিস সময়সূচি ১১ জুন থেকে যথারীতি ১টা থেকে ৪টা পর্যন্ত থাকবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
জরুরী প্রয়োজনে ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করতে অথবা দূতাবাসের কর্তব্যরত অফিসারের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
