বিশ্ব পরিবেশ দিবস পালিত
সবুজ ধরণীকে মরুকরণের হাত থেকে রক্ষার লক্ষ্য নিয়ে সোমবার অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ।
এই বছর দিবসটির প্রতিপ্রাদ্য হলো, ‘মরুময়তা রোধ করুন, মাটিকে সতেজ রাখুন’। জাতিসংঘের সাধারণ পরিষদ সভায় ১৯৭২ সালে দিনটিকে পরিবেশ দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর জুন ৫ এই দিবসটি পালন করা হয়।
সরকার এবং পরিবেশবিদরা দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মানববন্ধন, সমাবেশ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, এবং পরিবেশ মেলা।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচি ২০০৬ উদ্বোধন করেন।
এছাড়া পরিবেশ মন্ত্রণালয় ওসমানী মিলনায়তনে একটি বর্নাঢ্য মিছিল করে।
টিপাইমুখ বাধ নির্মাণের প্রতিবাদে অঙ্গীকার ফাউন্ডেশন বাংলাদেশ সোমবার হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। গাজীপুরে নৃতাত্ত্বিক নিদর্শন রক্ষার দাবিতে অঙ্গীকার ফাউন্ডেশন একটি সমাবেশ করে।
এছাড়া অন্যান্য সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
