২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দাম্পত্য কলহের জের: ২ শিশুকে হত্যা করে ঘাতক মায়ের আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশু সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ঘাতক মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

নিহতরা হলো-- আয়শা খাতুন (২৬), তার ছেলে জাহাঙ্গীর হোসেন নোবেল (৯) ও মেয়ে আসমা আক্তার ওরফে নায়মা (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১২ নং গুনবতী ইউনিয়নের আখদিয়া গ্রামের আবুধাবী প্রবাসী দেলোয়ার হোসেনের সাথে রোববার রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে তার স্ত্রীর সাথে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। পরে গভীর রাতে আয়েশা খাতুন তার দুই শিশু সন্তানকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সকালে গুরুতর অবস্থায় এলাকাবাসি আয়েশা খাতুনকে নিকটস্থ ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রামে নেওয়ার পথে বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আয়শা খাতুনের পিতা উপজেলার আখদিয়া গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সোমবার একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।