২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৫০

ভোলায় রোববার বিকেলে ছাত্রদলের দুগ্র“পে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়ায় পুলিশসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের বাংলা স্কুল মোড়ে জেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা চলাকালে মাসুদ গ্র“প ও বর্তমান সভাপতি সেলিম গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দুঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয় ৫০ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।

ছাত্রদলের একটি সূত্র জানায়, দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় অনেকদিনের চাপা ক্ষোভের কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইটের আঘাতে পুলিশের এসআই কবির মারাত্মক আহত হয়েছেন।

আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল সভাপতি সেলিম জানান, ছাত্রদল থেকে বহিস্কৃত চারজন নেতা আওয়ামী লীগের লোকজন সাথে নিয়ে হামলা চালিয়েছে।

অন্যদিকে ছাত্রদলের সিনিয়র নেতা মাসুদ জানান, প্রতিবাদ সভা চলাকালে সেলিম গ্র“পের উচ্ছৃঙ্খল কর্মীরা অন্যায়ভাবে ছাত্রদলের ত্যাগী নেতাদের মারধর করলে এ ঘটনা ঘটে।