২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ'র গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত ২

সাতক্ষীরা জেলার কলারোয়ার কাকভাঙ্গা সীমান্তের তারালী গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শুক্রবার সকালে এক বাংলাদেশী নিহত এবং দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীরা, প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতের নাম মোকলেসুর রহমান।

সীমান্তবর্তী একাধিক সূত্র জানায়, সকালে কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রামের ২০/২৫জন গরু ব্যবসায়ী অবৈধ পথে গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে পর পর চার রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোকলেসুর রহমানের মৃত্যু হয় এবং আহত হয় আরও দুইজন। পরে বিএসএফ নিহতের লাশ নিয়ে যায়।

কলারোয়া বিডিআর এ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, নিহতের লাশ ফেরত চেয়ে কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল জলিল বিএসএফকে চিঠি পাঠিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ এর কোন জবাব দেয়নি।