সাভার থানার ওসি স্ট্যান্ড রিলিজ
সাভারে বিভিন্ন গার্মেন্টসের অসন্তুষ্ট শ্রমিকদের সহিংস বিক্ষোভ দমন করতে ব্যর্থ হওয়ায় সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন সরকারকে বৃহস্পতিবার রাতে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
সাভার ক্যান্টনমেন্ট থানার ওসি ওবায়েদুর রহমানকে জমির উদ্দিনের স্থলাভিষিক্ত করা হয়েছে।
