২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা আহত

রাঙ্গামাটির কতুকছড়ি বাজারে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে বুধবার রাতে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্টের (ইউপিডিএফ) একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

 বৃহস্পতিবার সকালে চরণ সিং তংচংঙ্গ্যা(২৭) নামের ওই নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাঙ্গামাটি সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে অবস্থিত কতুকছড়ি বাজারের পার্শ্ববর্তী ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিট কার্যালয়কে লক্ষ্য করে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল এলাপাথাড়িভাবে ১০/১২ রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এসময় কার্যালয় থেকে ইউপিডিএফের নেতা চরণ সিং তংচংঙ্গ্যা বাইরে বেরিয়ে এলে তার বাম হাতের কব্জিতে গুলি লাগে। গুলি ছোঁড়ার সাথে সাথে সশস্ত্র সদস্যরা এালাকা ত্যাগ করে।

বর্তমানে এলাকায় পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে। ইউপিডিএফ এ ঘটনার জন্য পার্বত্য চুক্তি পক্ষের সশস্ত্র সদস্যদের দায়ী করেছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার কোতোয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।