উত্তরায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
নগরীর উত্তরায় বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় শ্রমিকরা মোহাম্মদপুর -- বাড্ডা রুটের অনলাইন পরিবহনের বাসটিতে (ঢাকা মেট্রো--ব-- ০৮৯৯) আগুন ধরিয়ে দেয়।
বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে যাওয়া অগ্নি নির্বাপক দলকেও বিক্ষুব্ধরা বাধা দেয়।
খবর শুনে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম ফারুক (২০)। তার বাড়ি দিনাজপুর জেলায়। স্থানীয়রা বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ সূত্র জানায়, উত্তরার সোনারগাঁ রোডে বিকেল ৪টা ১০ মিনিটে রাস্তা পর হওয়ার সময় বাসটি ওই দিনমজুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
